ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিনদুপুরে মোহাম্মদপুরে সন্ত্রাসী-পুলিশ গোলাগুলি, এএসআই গুলিবিদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গুলিতে পুলিশের এএসআই মো. উজ্জল হোসেন খান আহত হয়েছেন।

বৃহস্পতিবার মোহাম্মদপুরের বৈশাখী রোডের একটি বাসায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এএসআই উজ্জল ডান পায়ে গুলিবিদ্ধ হন। হামলার মুখে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইব্রাহিম চৌধুরী গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় ইব্রাহিমকে একটি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। এএসআই উজ্জল মোহাম্মদপুরের রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী ইব্রাহিমকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে এএসআই উজ্জল খবর পান মোহাম্মদপুর বৈশাখী রোডের একটি বাসায় ওয়ারেন্টভুক্ত আসামি হাকিমসহ চারজন সন্ত্রাসী ইয়াবা কেনাবেচা করছে। সাড়ে ৯টার দিকে এএসআই উজ্জল ফোর্স নিয়ে সেখানে অভিযানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে উজ্জল গুলিবিদ্ধ হন। তার ডান পায়ে দুটি গুলি লাগে। পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসী ও পুলিশের গোলাগুলিতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসী ইব্রাহিমের ঘাড়ের পেছনের দিকে একটি গুলি লাগে। পুলিশ তাকে পিস্তলসহ গ্রেফতার করে। অপর তিনজন পালিয়ে যায়। ইব্রাহিমকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এএসআই উজ্জল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল বলেন, সন্ত্রাসী ইব্রাহিম চৌধুরীকে পিস্তল, ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। ঘটনার পর ইব্রাহিম চৌধুরীর সহযোগীদের গ্রেফতার ও মাদক উদ্ধারে আশপাশ এলাকায় অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দিনদুপুরে মোহাম্মদপুরে সন্ত্রাসী-পুলিশ গোলাগুলি, এএসআই গুলিবিদ্ধ

আপডেট সময় ১১:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০