ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মা-মেয়ের বিয়ে হল একই আসরে!

আকাশ নিউজ ডেস্ক: 

বয়স কেবল সংখ্যামাত্র। বিভিন্ন ক্ষেত্রেই এই কথাটি ব্যবহৃত হয়। আরও একবার তার প্রমাণ পাওয়া গেল। ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে আয়োজিত গণবিবাহে মা–মেয়ে একসঙ্গেই বসলেন বিয়ের পিঁড়িতে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি।

সাধারণত ভারতের বহু রাজ্যেই গণবিবাহের আসর বসে। কখনও সরকারি সহায়তায়, কখনও আবার ব্যক্তিগত উদ্যোগে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সম্প্রতি সেরকমই গণবিবাহের আসর বসেছিল। সেখানেই ঘটে এই অদ্ভুত ঘটনা। যেখানে মা–মেয়ে একসঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছেন।

জানা গেছে, ওই নারীর নাম বেলি দেবী। ৫৩ বছর বয়সি ওই নারীর স্বামী হরিহর ২৫ বছর আগেই মারা গিয়েছিলেন। তারপর থেকে একাই পাঁচ সন্তানকে বড় করেন। এর মধ্যে দুই ছেলে এবং দুই মেয়ের বিয়েও দেন। বাকি ছিল ছোট মেয়ে। সম্প্রতি গণবিবাহের আসরেই ছোট মেয়ে ইন্দুর বিয়ে দেবেন বলে ঠিক করেন। কিন্তু ২৭ বছর বয়সি মেয়ের বিয়ের আসরে তিনি নিজেও বিয়ে করলেন। বর মৃত স্বামীর ভাই এবং সম্পর্কে ওই নারীর দেবর। তার নাম জগদীশ। পেশায় কৃষক ৫৫ বছরের ওই ব্যক্তি। তিনিও এতদিন অবিবাহিতই ছিলেন। ওই অনুষ্ঠানে মোট ৬৩টি যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর মধ্যে এক মুসলিম যুগলও ছিল।

এই বিয়ে প্রসঙ্গে বেলি দেবী বলেন, ‘“আমার দুই ছেলে এবং দুই মেয়ের বিয়ে ইতোমধ্যে হয়ে গিয়েছে। তাই ছোট মেয়ের বিয়েতেই দেবরকে বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিই। এতে আমার সন্তানরা প্রত্যেকেই খুশি।”

এদিকে, ২৯ বছর বয়সি রাহুল নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছে ইন্দুর। তবে মায়ের বিয়েতেই যেন সবচেয়ে বেশি আনন্দিত তিনি। বলেন, “‘আমার মা এবং কাকা দু’জনে মিলে আমাদের বিয়ে দিয়েছে। এতদিন তারা আমাদের খেয়াল রাখত, এবার নিজেদের খেয়াল রাখতে পারবে।”

এই ঘটনা প্রকাশ্যে আসার পর অনেকেই অবাক হয়েছেন। তবে কেউ কেউ ওই নারীর এই কাজকে সমর্থনও জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মা-মেয়ের বিয়ে হল একই আসরে!

আপডেট সময় ০৯:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০