ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

সাম্প্রদায়িক শক্তি নিশ্চিহ্নের প্রত্যয় নিতে হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

বিজয়ের এই দিনে জাতিগতভাবে সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘জাতিগতভাবে আমরা এখনো সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে পারিনি। তাই বিজয়ের এই দিনে সব সাম্প্রদায়িক শক্তিকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করতে আমাদের নতুন করে প্রত্যয় নিতে হবে। যতদিন পর্যন্ত এ দেশ থেকে সব সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি নিশ্চিহ্ন করা না যায়, ততদিন আমাদের সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ’

তিনি বলেন, ‘জাতির পিতা বলেছিলেন যে, আমাদের স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু সেই সংগ্রামে বিপক্ষে যে প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি ছিল, তারা এখনো রয়েছে। তাদের এখনো পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। কিন্তু আমরা দীর্ঘ ৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করতে পেরেছি। ’

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তাপস আরও বলেন, ‘আজ ৪৯তম বিজয় দিবস। বিজয়ের এ দিনে আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ দিনটি আমাদের গর্বের দিন, আমাদের আনন্দের দিন। বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। আমরা নিজ অর্থায়নে যেমন পদ্মাসেতু করছি, একই সঙ্গে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। বিজয়ের এ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি। ’

শ্রদ্ধা নিবেদনকালে ব্যারিস্টার তাপসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

সাম্প্রদায়িক শক্তি নিশ্চিহ্নের প্রত্যয় নিতে হবে

আপডেট সময় ১২:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০