ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানবন্দরে আবারও পাওয়া গেল ২৫০ কেজির বোমা

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ আরও একটি জেনারেল পারপাস (জিপি) বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫মিনিটে আনুমানিক ১০ ফুট মাটির নিচ থেকে বোমাটি উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপআির) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা ৩৫মিনিটে আনুমানিক ১০ ফুট মাটির নিচ থেকে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য যে, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে গত ৯ ডিসেম্বর একই স্থানে একই ধরনের প্রথম বোমাটি পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিমানবন্দরে আবারও পাওয়া গেল ২৫০ কেজির বোমা

আপডেট সময় ০৪:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০