ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

‘মৌলবাদী শক্তি সুযোগ পেলেই সাপের মতো দংশনের চেষ্টা করছে’

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়নি। এ শক্তি সুযোগ পেলেই সাপের মতো দংশনের চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ৭১ সালের ১৪ ডিসেম্বর মেধাবী শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান।

ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘মৌলবাদী প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি এই বাংলার মাটিতে এখনো বিরাজমান রয়েছে এবং যখনই তারা সুযোগ পাচ্ছে, তখনই সাপের মত দংশন করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার চেষ্টা করছে। সুতরাং, যতদিন না এই সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা না যায় ততদিন আমাদেরকে আরও সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে।’

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘শহিদ বুদ্ধিজীবীসহ যে ত্রিশ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের সেই আত্মত্যাগের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের এই বাংলাদেশ আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিনির্মার্ণের এক উজ্জ্বল উদাহরণের বাংলাদেশ। শহিদ বুদ্ধিজীবীগণ বেহেস্ত থেকে, জান্নাতবাসী হয়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে এগিয়ে যাওয়া এই বাংলাদেশ নিশ্চয় দেখতে পাচ্ছেন।’

শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব বলেন, ‘১৯৭১ সালের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। আমি তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলীসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যারিস্টার এ কে এম রবিউল হাসান সুমন, ব্যারিস্টার মো. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবদুর রাজ্জাকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

‘মৌলবাদী শক্তি সুযোগ পেলেই সাপের মতো দংশনের চেষ্টা করছে’

আপডেট সময় ০১:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০