ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

স্মার্ট মৎস্য চাষ ও বাজার প্রসারে ঋণ দেবে বিশ্বব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক: 

‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় বাংলাদেশকে ৮৫ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের পাশাপাশি প্রকল্পের আওতায় সরকারও ২১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করবে।

চলতি সময় থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে মৎস্য অধিদপ্তর। প্রকল্পের আওতায় বিল নার্সারি স্থাপন, বিল নার্সারি স্থাপনের জন্য পুকুর/জলাশয় পুনঃখনন, মৎস্য অভয়াশ্রম স্থাপনের জন্য জলাশয় পুনঃখনন করা হবে।

মৎস্য অভয়াশ্রম স্থাপন, জেলেদের মৎস্যবান্ধব ফিশিং নেট সরবরাহ, বিভিন্ন ধরনের প্রযুক্তির প্রদর্শনী খামার স্থাপন, ২৯টি শুঁটকি প্রদর্শনী, সাপ্লাই চেইন উন্নয়নের জন্য বরফ সুবিধাসহ ইনস্যুলেটেড ভ্যান সরবরাহ করা হবে। এছাড়াও মৎস্য ও মৎস্যজাত পণ্যের ভ্যালু চেইন উন্নয়নে ১৪টি মিনি প্রসেসিং ইউনিট নির্মাণ ও ফিস প্রসেসিং যন্ত্রপাতি সরবরাহ করা হবে।

মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক (অভ্যন্তরীণ মৎস্য) মো. সিরাজুর রহমান বলেন, ক্লাইমেট স্মার্ট মৎস্য চাষ ও বাজার নেটওয়ার্ক প্রসারে এগিয়ে আসছে বিশ্বব্যাংক। প্রকল্পের আওতায় ৮৫ কোটি টাকা ঋণ দেবে সংস্থাটি। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের ফলে মাছ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

স্মার্ট মৎস্য চাষ ও বাজার প্রসারে ঋণ দেবে বিশ্বব্যাংক

আপডেট সময় ০৫:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০