ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একসঙ্গে গাইলেন বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কয়েকটি গানে একসঙ্গে ঠোঁট নাড়লেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব মাশরাফি-সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহ ও তামিম। নাচের তালে তালে ক্রিকেট তারকাদের এই গানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

শুক্রবার রাতে রুবেল হোসেন তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, ‘বাবা কতদিন দেখি না তোমায়’ গানটি মাশরাফি গাওয়া শুরু করতেই সাকিব বলে ওঠেন, ‘ভাই, কী গান ধরেন এগুলা আমি পারি না।’ মাশরাফি বলেন, ‘আমিও তো পারি না।’ তবুও গাইতে থাকেন তিনি।

এরপরেই মাশরাফি ‘বাবা তোমার দরবারে সব পাগলের মেলা’ গাইতে শুরু করেন আর সাকিব তখন নাচে মত্ত। এভাবেই কেটেছে ক্রিকেটারদের শুক্রবারের সন্ধ্যা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের রাজধানীর একটি হোটেলে রাখা হয়েছে। টুর্নামেন্টের কোনো খেলা ছিল না শুক্রবার। তাই রাতে একত্রিত হয়ে নিজেদের একঘেয়েমি কাটিয়েছেন ক্রিকেটাররা।

ক্রিকেটাররা সবাই টিম হোটেলে বার বি কিউ পার্টিতে মেতে ওঠেন। বাংলাদেশ ক্রিকেট দলের পাঁচ তারকা মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক ও রিয়াদ ছিলেন পার্টির মধ্যমণি। তাদের ঘিরে বাকি ক্রিকেটাররাও যোগ দেন এই আনন্দ উৎসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একসঙ্গে গাইলেন বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডব

আপডেট সময় ১২:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০