ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা মরক্কোর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইল এবং মরক্কো স্বাভাবিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। এজন্য দেশ দুটির মধ্যে চুক্তি হতে যাচ্ছে। যাতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য এটিতে বিশাল অগ্রগতি হিসাবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে মরক্কো। তিনি বলেন, ‘আরেকটি যুগান্তকারী অর্জন হলো। আমাদের দুই মহান বন্ধু ইসরায়েল এবং কিংডম অব মরক্কো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য এটি বিশাল অগ্রগতি।’

সংযুক্ত আরব আমিরাত, বাইরাইন ও সুদানের পর মরক্কোর পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের এমন ঘোষণা আসল। খবর বিবিসি ও আল জাজিরার। এ নিয়ে গত চার মাসে চারটি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মতি দিলো।

এর আগে মিসর ও জর্ডান ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। সেপ্টেম্বরের মাঝামাঝিতে ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে অক্টোবরের শেষ সপ্তাহে তাদের সঙ্গে যোগ দেয় সুদান।

এর আগে ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে অসলো চুক্তি সইয়ের পর ১৯৯৩ সালে তেল আবিবের সঙ্গে স্বল্প পরিসরে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মরক্কো। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি নিপীড়ন, নির্মমতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০০০ সালে সেই সম্পর্ক ছিন্ন করে দেশটি।

এদিকে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একমত হয় সংযুক্ত আরব আমিরাত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা মরক্কোর

আপডেট সময় ০১:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০