ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুনায়েদ বাবুনগরীকে আফগানিস্তান পাঠিয়ে দেয়ার হুঁশিয়ারি তাপসের

আকাশ জাতীয় ডেস্ক:   

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা এবং তা ভাঙচুরের প্রতিবাদে বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।

বাবুনগরীকে উদ্দেশ করে তাপস বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলার মাটিতে বঙ্গবন্ধুর প্রতি কটূক্তি, বঙ্গবন্ধুর প্রতি আঘাত, বাংলার স্বাধীনতার ওপর আঘাত বাংলার দামাল ছেলেরা কোনো দিন বরদাস্ত করবে না। সুতরাং আপনারা নিবৃত্ত হবেন এবং এই দেশকে একটি শান্তির নীড় হিসেবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে পরিচালিত হচ্ছে সেই কাতারে আপনারা আসবেন আর না হলে আপনারা যে স্লোগান এক সময় দিয়েছিলেন, বাংলা হবে আফগান সেই আফগানিস্তানে আপনাদের পাঠিয়ে দেয়া হবে।

তিনি বলেন, ‘জনাব বাবুনগরী আপনারা ভুলে গেছেন। মনে করেছেন, একটি ভাস্কর্য ভাঙলেই বুঝি মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। আমরা শান্তিপ্রিয়, সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে চলার জন্য আমরা নিয়োজিত আছি। কিন্তু তার মানে এই না যে, আপনারা পানি ঘোলা করে মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার চেতনায় আঘাত করে আবার সেই জঙ্গিবাদে এই দেশকে নিয়ে যাবেন। সেই বাঙলা ভাই সৃষ্টি করবেন, সেই যুদ্ধাপরাধীদের আরেকবার ক্ষমতায় বসাবেন। সেই সুযোগ আর বাংলার মাটিতে আমরা হতে দিব না।”

তিনি বলেন, ‘সব মৌলবাদকে আমরা নিশ্চিহ্ন করে দিব এবং মুক্তিযুদ্ধের চেতনায় সব প্রগতিশীল শক্তি আবার ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে’।

সমাবেশে আরও বক্তব্য দেন আইনজীবী বশির আহমেদ, আজহার উদ্দিন ভূঁইয়া, লায়েকুজ্জামান মোল্লা, মোখলেছুর রহমান বাদল, সানজিদা খানম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুনায়েদ বাবুনগরীকে আফগানিস্তান পাঠিয়ে দেয়ার হুঁশিয়ারি তাপসের

আপডেট সময় ০৯:১০:২০ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০