ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

ফোর্বসের তালিকায় অমিতাভ-শাহরুখ-ক্যাটরিনাদের সঙ্গে পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে ফোর্বস ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকা জায়গা করে নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। এই তালিকায় নাম রয়েছে বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন হিন্দি সিনেমার তারকার।

প্রখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখে, ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে পরীমনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পান তিনি। পরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।

একই তালিকার প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’, এরপরে অবস্থান চাইনিজ গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের। তৃতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে এবং চতুর্থ অবস্থানে অমিতাভ বচ্চনের নাম দেখা যাচ্ছে।

তালিকায় বলিউড তারকাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, শাহরুখ খান, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, শহীদ কাপুর, রনবীর সিং, ঋত্বিক রোশন, মাধুরীসহ বেশ কয়েকজন। তালিকায় রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলামও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

ফোর্বসের তালিকায় অমিতাভ-শাহরুখ-ক্যাটরিনাদের সঙ্গে পরীমনি

আপডেট সময় ০৬:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০