ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুলবাড়িয়া সুপারমার্কেট থেকে ২৫০ অবৈধ দোকান উচ্ছেদ

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান শেষে ডিএসসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) হায়দার আলী এ তথ্য জানান।

এর আগে এদিন বেলা সাড়ে ১১টায় ওই সুপারমার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের (সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা) ৯ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের বাধার সম্মুখীন হয় ডিএসসিসির লোকজন। এরপর দুপুর ১টার দিকে থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, এএইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা।

উচ্ছেদ অভিযান শেষে হায়দার আলী বলেন, সবার সহযোগিতায় আমরা আজকে প্রায় ২৫০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। মার্কেটের ভেতরে বেজমেন্টে অনেক অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে ভেঙে ফেলব। ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়ার অংশ হিসেবেই বাইরের স্থাপনা উচ্ছেদ করেছি।

তিনি আরও বলেন, আপনারা জানেন সকালে এখানে পরিস্থিতি উত্তপ্ত ছিল, আমরা বিধি-মোতাবেক আইন অনুসারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি বলে কোনো বাধা-বিপত্তি আমাদেরকে দমাতে পারেনি। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় যেখানে-যেখানে অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে আমরা সেগুলো ঘুড়িয়ে দেবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফুলবাড়িয়া সুপারমার্কেট থেকে ২৫০ অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট সময় ০৬:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০