ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাটন টিপে সেবা না পেলে ডিজিটাল বিপ্লব সম্ভব নয়: জব্বার

আকাশ আইসিটি ডেস্ক : 

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাটন টিপে সেবাগ্রহীতারা সেবা নিতে না পারলে ডিজিটাল বিপ্লব এগিয়ে নেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্ভাবনী ও সেবা সহজীকরণ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, জনগণের সেবাদানে সম্পৃক্ত ডাক, টেলিটক, বিটিসিএলসহ টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী কর্মসূচি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি। ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ১২ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের বিস্ময়কর রূপান্তর ঘটেছে। এই কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনাকালে আমরা উপলব্ধি করতে পেরেছি যে, এই কর্মসূচি বাস্তবায়িত না হলে ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও সামাজিক জীবন ব্যবস্থা অচল হয়ে যেত।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, করোনার আগে দেশে এক হাজার জিবিপিএস ইন্টারনেট ব্যবহার করা হতো, যা ডিসেম্বর পর্যন্ত দ্বিগুণেরও বেশি ব্যবহৃত হচ্ছে। আমরা কেবল ডিজিটাল মহাসড়ক তৈরি করছি না। তা নিরাপদ রাখার দায়িত্বও পালন করতে হবে, নিরাপদ রাখতে হবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুপার হাইওয়ে নির্মাণের সঙ্গে জড়িত থাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব অপরিসীম। জনগণের জন্য সেবা সহজীকরণের মাধ্যমে ভিশন বাস্তবায়নের বিকল্প নেই।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত সচিব সেলিমা সুলতানা বক্তব্য রাখেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম-সচিব মুহম্মদ আবদুল হান্নানের সঞ্চালনায় কর্মশালার রিসোর্স পার্সন এটুআই কর্মকর্তা ইফতেখার আলম বিষয়ভিত্তিক ধারণা ব্যাখ্যা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাটন টিপে সেবা না পেলে ডিজিটাল বিপ্লব সম্ভব নয়: জব্বার

আপডেট সময় ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০