ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ধর্ষণে ব্যর্থ হয়ে স্বামী পরিত্যক্তা নারীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীকে স্বামী পরিত্যক্তা এক নারীকে (২৮) থানায় নির্যাতনের অভিযোগ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে ফের প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। সদরের খলিফারহাট বারাহিপুর গ্রামের এ ঘটনায় শনিবার রাতে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে নানা রকম হুমকি দিতো বখাটেরা। এ ঘটনায় মামলা করায় তারা ওই নারীর উপর হামলা চালায়। এদিকে, পুলিশ ঘটনার সাথে জড়িত ২ জনকে আজ রবিবার বিকেলে গ্রেফতার করেছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

আহত নারী জানান, গত এক মাস আগে একই কায়দায় স্থানীয় ইউপি মেম্বার জহির উদ্দিনের সমর্থক মিরাজ, সবুজ, স্বপন ও মিলা রাতে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে এসআই নুর নবী ও মিজান ঘটনাস্থল পরিদর্শন করলেও পরবর্তীতে ইউপি মেম্বার শালিশের নামে গড়িমষি করে।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে ফের ওই নারীকে প্রকাশ্যে মারধর করা হয়। বর্তমানে স্বামী পরিত্যক্ত ওই নারী বখাটেদের ভয়ে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে এসআই নুর নবী ও সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে ইউপি মেম্বার জহির উদ্দিন জানান, অভিযুক্তরা আমার লোক নন। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণে ব্যর্থ হয়ে স্বামী পরিত্যক্তা নারীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২

আপডেট সময় ১০:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০