ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্যাট থেকে ফিট ফারদিন খান

আকাশ বিনোদন ডেস্ক :  

১৯৯৮ সালে ‘প্রেম আগুন’ ছবির মাধ্যমে বলিউডে পথ চলা শুরু। প্রথম ছবিতেই নবাগত হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আসে ফিরোজ-পুত্র ফারদিন খানের ঝুলিতে। এরপর ‘ফিদা’, ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’, ‘নো এন্ট্রি’র মতো একাধিক হিট ছবিতে কাজ করেও ক্যারিয়ার গ্রাফ ধরে রাখতে পারেননি। ২০১০ সালে শেষ তাকে ‘দুলহা মিল গয়া’ ছবিতে দেখা যায়।

এরপর বলিউড থেকে আচমকাই উধাও হয়ে যান তিনি। ২০১৬ সালে তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই, ফের তিনি আলোচনায় আসেন। ওজন বাড়িয়ে চেনা ফারদিন তখন সম্পূর্ণ অচেনা। ফোলা গাল, বিশালাকার চেহারার ফারদিনের সঙ্গে সেই পুরনো ফারদিনের কোনও মিল নেই। তারপরই তাকে নিয়ে শুরু হয় নানা ধরনের কথা। রীতিমত ‘বডি শেমিং’-এর শিকার হন অভিনেতা।

কেটে গেছে ৪ বছর। এবার নতুন ভাবে সামনে এলেন ফারদিন। মেদ ঝরিয়ে এখন তিনি সম্পূর্ণ ফিট। সম্প্রতি তাকে ‘দিল বেচারা’র পরিচালক মুকেশ ছাবড়ার অফিসে যেতে দেখা যায়। ধূসর রঙের টি-শার্ট, চোখে সানগ্লাস এবং ডেনিমে ফারদিন ফের আগের মতোই। তা হলে কি বলিউডে কামব্যাক করতে চলেছেন তিনি? প্রশ্নের উত্তর এখনও অধরা।

যদিও ওজন বেড়ে যাওয়া নিয়ে কোনওদিনই মাথা ব্যাথা ছিলো না ফারদিনের। সব রকমের বডি শেমিং, বিরূপ মন্তব্যকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে অভিনেতা জানিয়েছিলেন, ‘তিনি জীবনে খুবই খুশি এবং নিজেকে নিয়ে একটুও লজ্জিত নন।’ এর মধ্যে ফ্যাট থেকে ফিট ফারদিন খানকে নিয়ে জোর চর্চা হচ্ছে ভারতীয় মিডিয়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ফ্যাট থেকে ফিট ফারদিন খান

আপডেট সময় ০৯:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০