ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুড়িগঙ্গায় হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে বুড়িগঙ্গার তীরে যেসব স্থাপনা তৈরি করেছিলেন তা ভেঙে ফেলা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় ওই এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালায়।

এ রিপোর্ট লেখার সময় দুপুর ১টা পর্যন্ত হাজী সেলিমের ‘চাঁন সরদার কোল্ড স্টোরেজ’ ও ‘চাঁন সরদার ক্রোকারিজ মার্কেট’র অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।

এছাড়া নদীর জায়গা দখল করে গড়ে তোলা ‘মদিনা পানির ট্যাংক’র শোরুমটিও আজ ভেঙে ফেলা হবে।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী বলেন, সকাল সাড়ে ১০টায় অভিযান শুরুর পর হাজী সেলিমের দুটি স্থাপনার অংশ বিশেষ ভাঙা হয়েছে। আরও একটি স্থাপনা ভাঙা হবে।

ঢাকার চারপাশের নদ–নদীর তীরে পুনর্দখল ঠেকাতে বিরতি দিয়ে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এরই অংশ হিসেবে গত ২২ ও ২৩ নভেম্বর বাবুবাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

বিআইডব্লিউটিএর ঘোষণা অনুযায়ী, আজ রোববার এবং কাল সোমবার পুরান ঢাকার চকবাজার ও লালবাগ থানাধীন ইমামগঞ্জ থেকে লোহারপুল পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরভূমির সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুড়িগঙ্গায় হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় ০৫:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০