ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনছেন চালক, ফেসবুকে ভাইরাল (ভিডিও)

আকাশ নিউজ ডেস্ক: 

ঝালমুড়ি কে না পছন্দ করেন। সেই পছন্দের মাত্রা যদি হয় চলন্ত ট্রেন থামিয়ে ঝালমুড়ি কেনা তবে তা বলাই বাহুল্য। আর সেই ক্রেতা যদি হন খোদ ট্রেনের চালক তবে সেটি বাড়াবাড়ির পর্যায়েই পরে বৈকি।

এমনই অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন ঢাকা- নারায়ণগঞ্জ রুটের চলাচলকারী এক ট্রেন চালক। রাতে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় শুরু হয়। তবে সেই ট্রেনের চালক কে ছিলেন সে ব্যাপারে কোনো তথ্য দিতে চাননি নারায়ণগঞ্জ রেলস্টেশনের কোনো কর্মকর্তাই।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন থামিয়ে ট্রেনের চালক শহরের অদূরে উকিলপাড়া এলাকার রেল লাইনের পাশে বসা এক নারী বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি সংগ্রহ করছেন।

ঝালমুড়ি কেনার ব্যাপারে নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, আমি এখনও এমন কোনো ভিডিও দেখিনি বা অভিযোগ পাইনি। যদি ট্রেন থামিয়ে ঝালমুড়ি খেয়ে থাকে, তাহলে খুব খারাপ কাজ করেছে। আমি খবর নিচ্ছি, কে করেছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। ভাইরাল সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনছেন চালক, ফেসবুকে ভাইরাল (ভিডিও)

আপডেট সময় ১১:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০