ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কঙ্গনার বিরুদ্ধে জবানবন্দি দিলেন জাভেদ আখতার

আকাশ বিনোদন ডেস্ক :  

‘বিতর্কের রানি’ কঙ্গনা রনৌতকে নিয়ে বলিউডে কম জল ঘোলা হয়নি। এরজন্য একের পর এক মামলা, হুমকি, বয়কটের ডাকের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

এবার কঙ্গনার বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করালেন জাভেদ আখতার। ন্যাশনাল টেলিভিশনে বসে ‘বলিউড কুইন’ তার সম্মানহানি করেছেন – এমন অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছেন জাভেদ আখতার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের আইনজীবীর মাধ্যমেই জবানবন্দি দিয়েছিলেন জাভেদ। আগামী ১৯ ডিসেম্বর আদালতে এই মামলার শুনানি হবে বলেও জানা যাচ্ছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের পাশাপাশি জাভেদ আখতারের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা। কঙ্গনার অভিযোগ, জাভেদ আখতার নাকি বাড়িতে ডেকে নিয়ে ভয় দেখিয়েছিলেন তাকে। ঋত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার যে বিবাদ চলছিল সে বিষয় থেকে সরে আসার জন্য বলেছিলেন অভিনেত্রীকে। রোশনরা শক্তিশালী। কঙ্গনা যদি তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন, তাহলে ভবিষ্যতে তাকে জেলের ঘানিও টানতে হতে পারে বলে নাকি কঙ্গনাকে হুমকি দেন জাভেদ আখতার।

অভিনেত্রীর ওই মন্তব্যের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। রোশন পরিবারের সঙ্গে লড়াই করতে গিয়ে কঙ্গনা কীভাবে জাভেদ আখতারের মতো একজন মানুষের সম্পর্কে আকস্মিক এরকম মন্তব্য করলেন, তা নিয়েও শুরু হয়েছিল সমালোচনা। এর প্রেক্ষিতেই মানহানির মামলা করেন প্রখ্যাত এই গীতিকবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

কঙ্গনার বিরুদ্ধে জবানবন্দি দিলেন জাভেদ আখতার

আপডেট সময় ১১:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০