ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ দেশের জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে পাকিস্তান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশ্বের সকল দেশ এই অতিমারীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে করোনার একাধিক ভ্যাকসিন। এই পরিস্থিতিতে চীনের ভ্যাকসিনেই আস্থা রেখেছে পাকিস্তান। পাকিস্তানে ট্রায়ালও চলছে ভ্যাকসিনটির। এই অবস্থায় ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের নাগরিকদের বিনামূল্যেই করোনার টিকা দেবে দেশটির সরকার। আর সেই টিকা দেওয়ার কাজ শুরু হবে ২০২১ সালের এপ্রিল মাস থেকে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সরকারের একাধিক কর্মকর্তারা।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব নওসিন হামিদ টুইট করে জানান, ইতিমধ্যে তেহরিক-ই-ইনসাফের সরকার ভ্যাকসিন কেনার জন্য অর্থ বরাদ্দ করেছে। আগামী বছরের এপ্রিল মাস থেকে বিনামূল্যে দেশের জনগণকে ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি আরও জানান, সুষ্ঠুভাবেই চীনের করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। খুব শিগগিরই তা বাজারেও আসবে। ইতিমধ্যে পাকিস্তান মন্ত্রিসভা ভ্যাকসিন কেনার জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দও করেছে।

পাকিস্তানেরর স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৯০৪টি কোভিড টেস্ট হয়েছে পাকিস্তানে। তাতে দেখা গেছে, নতুন করে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৯৯ জন। অর্থাৎ মোট টেস্টের ৮.‌১৫ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৬ হাজার ৮১০। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২০৫। তবে এর মধ্যে সুস্থও হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজ দেশের জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে পাকিস্তান

আপডেট সময় ১২:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০