ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জুনের মধ্যে আরো ১০ হাজার ইএফডি মেশিন বসানো হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী বছরের মাঝামাঝিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আরো ১০ হাজার ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মিজ জাকিয়া সুলতানা।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের সামারাই কনভেনশন সেন্টারে ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) ব্যবহার ও উপকারিতা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বসুন্ধারা সিটি, বায়তুল মোকারমের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ১ হাজার ইএফডি মেশিন বসানো আছে। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে (জুনের মধ্যে) এই সংখ্যা বাড়বে। আরো ১০ হাজার ব্যবসায় প্রতিষ্ঠানে ইএফডি মেশিন বসবে।

তিনি আরো বলেন, আমরা ১ লাখ ইফডি মেশিন দিতে ভেন্ডরের সঙ্গে চুক্তি করেছি। পর্যাক্রমে সব দোকানে এই মেশিন বসবে।

ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্যে রাখেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি শপিংমল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ, সাধারণ সম্পাদক গোলাম মৌলাসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

জুনের মধ্যে আরো ১০ হাজার ইএফডি মেশিন বসানো হবে

আপডেট সময় ০৩:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০