ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিজের প্রথম ছবির নায়িকাকে বিয়ে করলেন আদিত্য নারায়ণ

আকাশ বিনোদন ডেস্ক : 

বাবা উদিত নারায়ণের জন্মদিনেই বিয়ে সেরে ফেললেন আদিত্য নারায়ণ। মুম্বাইয়ের ইসকন মন্দিরে দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে মালাবদল করলেন উদিতপুত্র।

হালকা রঙের শেরওয়ানিতে সেজেছিলেন আদিত্য। সঙ্গে মানানসই পাগড়ি, সানগ্লাস ও কুন্দনের গয়না। স্বামীর সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজেন শ্বেতা আগরওয়াল।

এর আগে রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বলিউড গায়িকা নেহা কক্করকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উদিত নারায়ণের পুত্র আদিত্য। শোয়ের সঞ্চালক ছিলেন তিনি। আর নেহা ছিলেন বিচারক।

পরে জানা যায়, পুরো ঘটনাই শোয়ের প্রচারের জন্য করা হয়েছিল। নেহার বিয়ের ঘোষণার পরই আদিত্যর বিয়ের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, নিজের সিনেমার সাবেক নায়িকাকেই বিয়ে করছেন উদিতপুত্র।

২০১০ সালে মুক্তি পেয়েছিল আদিত্য অভিনীত সিনেমা ‘শাপিত’। ছবিতে আদিত্যর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন শ্বেতা আগরওয়াল। শ্বেতাকেই মন সঁপে দেন আদিত্য। প্রায় ১০ বছরের সম্পর্ক দু’জনের। কাউকে ঘুণাক্ষরেও সেকথা টের পেতে দেননি আদিত্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু ও জ্বালানি খাতে ইইউর বাড়তি সহযোগিতা চাইলেন পরিবেশ প্রতিমন্ত্রী

নিজের প্রথম ছবির নায়িকাকে বিয়ে করলেন আদিত্য নারায়ণ

আপডেট সময় ১০:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০