ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গ্রামীণফোনের ৫০০ টাওয়ার স্থাপন করবে ইডটকো

আকাশ আইসিটি ডেস্ক :  

ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন সম্প্রতি ইন্টিগ্রেটেড টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) গ্রামীণফোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এ চুক্তির মাধ্যমে দেশজুড়ে কানেক্টিভিটির সম্ভাবনা উন্মোচনে ইডটকো বাংলাদেশ গ্রামীণফোনের জন্য ৫০০ টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছে।

এ পার্টনারশিপ- বর্তমান কঠিন সময়ে টাওয়ার সম্প্রসারণের মাধ্যমে ডাটা ও ভয়েস সেবা নিশ্চিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতিরই প্রকাশ। এছাড়াও প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারের সঠিক কার্যকারিতা ও দক্ষ পরিচালনা এবং স্বল্পসংখ্যক টাওয়ার নির্মাণের মাধ্যমে অধিক অপারেটদের সেবা দেওয়ার উদ্দেশ্যও পূরণ হবে গ্রামীণফোন ও ইডটকোর মধ্যে সম্পাদিত এ চুক্তির মাধ্যমে।

এ সম্পর্কে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, “বাংলাদেশে মোবাইল টাওয়ার ব্যবস্থাপনার জন্য এটি একটি ইতিবাচক যাত্রার শুরু যা গ্রাহকদের মানসম্মত গ্রাহকসেবার নিশ্চিতে অত্যন্ত প্রয়োজনীয়। আর এর বর্ধনশীল চাহিদা রক্ষার্থে গ্রামীণফোনের ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার। আমরা আশা করছি যে এ উদ্যোগটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে। ”

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘‘আমি এখানে বিটিআরসি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা চ্যালেঞ্জিং অবস্থা বিবেচনায় নিয়ে আমাদের টাওয়ার নির্মাণের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ করে দিয়েছেন। গ্রামীণফোন সবসময়ই গ্রাহকদের চাহিদার বিষয়ে গুরুত্ব দেয় এবং টাওয়ার সম্প্রসারণ গ্রাহকদের উন্নত সেবাদানে এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা উন্মোচনে আমাদের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করবে। একই সঙ্গে আমাদের উদ্দেশ্যে মানুষের ডিজিটাল লাইফস্টাইলের উন্নয়ন ঘটানো এবং দেশের সমাজের ক্ষমতায়ন সম্ভব করে তোলা। ’’

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডাইরেক্টর রিকি স্টেইন বলেন, ‘‘বাংলাদেশে একটি বিস্তৃত, টেকসই ও ভবিষ্যতমুখী মোবাইল নেটওয়ার্ক সিস্টেম নির্মাণে আমাদের যৌথ উদ্যোগে গ্রামীণফোনের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। সেবার মানের কারণে ইডটকো বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। এক্ষেত্রেও, বিশেষ ভূমিকা রাখার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী, যা পরিশেষে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে। ’’

এ চুক্তি সম্পাদনে কার্যকরী ভূমিকা রাখার জন্য গ্রামীণফোন ও ইডটকো বাংলাদেশ উভয় প্রতিষ্ঠানই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। বর্তমানে, গ্রামীণফোনের ১৬ হাজারের বেশি টাওয়ার সাইট রয়েছে, যার মধ্যে ১৩ হাজারের বেশি টাওয়ার সাইট ফোরজি সেবাদানে নিয়োজিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

গ্রামীণফোনের ৫০০ টাওয়ার স্থাপন করবে ইডটকো

আপডেট সময় ০৯:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০