ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

করোনা আক্রান্ত নজরুল ইসলাম খান, ভেন্টিলেশনে কামাল ইবনে ইউসুফ

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত। তাদের মধ্যে কামাল ইবনে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে।

নজরুল ইসলাম খান স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আর কামাল ইবনে ইউসুফ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি মঙ্গলবার সকালে টেলিফোনে বলেন, আজ সকালে কামাল ইবনে ইউসুফের একটি জরুরি টেস্ট করা হয়েছে। বিকালে রিপোর্ট আসার পর চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও জানান, সোমবার নজরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শীতের শুরুতে দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত বুলুসহ তার পুরো পরিবার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদসহ কয়েকজন নেতা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ তার পুরো পরিবার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এই বিএনপি নেতাদের সুস্থতার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

করোনা আক্রান্ত নজরুল ইসলাম খান, ভেন্টিলেশনে কামাল ইবনে ইউসুফ

আপডেট সময় ০২:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০