ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

নিলামে উঠবে রাস্তায় রাখা নির্মাণসামগ্রী, হতে পারে জেল-জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:

রাস্তায় রাখা নির্মাণসামগ্রী অপসারণে আগামী ১ ডিসেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৩০ নভেম্বর) ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনি ও ছুটির দিন ব্যতীত) অভিযান পরিচালনা করা হবে।

অভিযান প্রসঙ্গে রাসেল সাবরিন বলেন, ডিএসসিসির আওতাধীন এলাকায় অবৈধভাবে রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখার মাধ্যমে যানজট সৃষ্টি ও জনগণের স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। এতে রাজধানীর ব্যস্ততম সড়কে সাধারণ জনগণের নানামুখী কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, ডিএসসিসির মেয়রের নির্দেশে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে আমরা এ অভিযান পরিচালনা করবো। অভিযানে প্রয়োজন অনুসারে জেল-জরিমানা ও স্পট নিলামের মাধ্যমে নির্মাণসামগ্রীর মালিক ও অবৈধভাবে রাস্তা দখল করে রাখা এসব নির্মাণসামগ্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

নিলামে উঠবে রাস্তায় রাখা নির্মাণসামগ্রী, হতে পারে জেল-জরিমানা

আপডেট সময় ০৮:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০