ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ধনবাড়ীতে জঙ্গল থেকে জীবিত একটি নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া সুকিপাড়া গ্রামের রাস্তার পাশের জঙ্গল থেকে মেয়ে নবজাতকটি উদ্ধার করা হয়।

যদুনাথপুর ইউনিয়ন পরিষদ সদস্য খলিলুর রহমান জানান, ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মুসল্লিরা এবং সকালে হাঁটতে বের হওয়া মমতা বেগম নামে এক নারী রাস্তার পাশের জঙ্গলে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে সদ্যজাত একটি শিশু দেখতে পান। লুঙ্গির কাপড় দিয়ে মোড়ানো নবজাতকটির বুকে কাটা দাগ ছিল। পরে মমতা বেগম নবজাতকটিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহনাজ সুলতানা জানান, বাচ্চাটির বুকের নিচের দিকে একটি কাটা দাগ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

আপডেট সময় ০৮:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০