ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভ্যাকসিনের তথ্য নিতে যুক্তরাজ্যে উত্তর কোরিয়ার সাইবার হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকায় সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। মূলত মানবদেহে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর বলে প্রমাণিত একটি ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতেই এ হামলা।

ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেশটির প্রখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের বিজ্ঞানীদের সহায়তায় করোনার ওই ভ্যাকসিন আবিষ্কার করেছে।

নেটওয়ার্কিং সাইট লিংকডইন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে আস্ট্রাজেনেকার কর্মীদের সঙ্গে ভুয়া কাজের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। এরপর চাকরির কাগজ পাঠানোর নাম করে সেই কর্মীদের কাছে গোপনে ক্ষতিকর কোড পাঠানো হয়। একবার সেসব কাগজ কম্পিউটারে ডাউনলোড করলেই সে কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। যাদের মাধ্যমে তথ্য হাতানোর চেষ্টা করা হয়েছে তারা কোনো না কোনোভাবে কোভিড-১৯ গবেষণার সঙ্গে যুক্ত। তবে প্রয়োজনীয় তথ্য নিতে হ্যাকাররা সফল হয়নি বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে জেনেভার উত্তর কোরীয় দূত বা দেশটির সংবাদমাধ্যম, এমনকি আস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রস্তুতকারকেরা কেউ-ই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অতীতেও সাইবার হামলার নানা অভিযোগ অস্বীকার করে এসেছে উত্তর কোরিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভ্যাকসিনের তথ্য নিতে যুক্তরাজ্যে উত্তর কোরিয়ার সাইবার হামলা

আপডেট সময় ০১:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০