ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

৯-১১ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ডের ৭ম আসর

আকাশ আইসিটি ডেস্ক : 

আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’। করোনার কারণে টানা সপ্তমবারের মতো এই আয়োজন মূলত অনলাইনে হবে।

তবে সীমিত পরিসরে ভৌত কাঠামোর সংমিশ্রণ থাকবে এবারের আয়োজনে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে এবারের আয়োজন সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এতে মূল বক্তা হিসেবে কী-নোট উপস্থাপনা দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এছাড়াও পুরো আয়োজনে ২৪টি বিষয়ভিত্তিক সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চ্যুয়াল মুজিব কর্ণার এবং ভার্চ্যুয়াল মিউজিক্যাল কনসার্টের মতো আয়োজন থাকছে।

১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এবারের আয়োজনে দর্শনার্থীরা অনলাইনের মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে পারবেন। এরজন্য www.digitalworld.org.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমেই একজন দর্শনার্থী পুরো প্রদর্শনী ভার্চ্যুয়ালি ঘুরে দেখতে পারবেন। বিভিন্ন সেমিনার এবং কনসার্টে অংশ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এবারের আয়োজনটি হবে তথ্য প্রযুক্তি বিষয়ক দেশের সর্ববৃহৎ এবং এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি আসর। আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতার চিত্র তুলে ধরাই হলো ডিজিটাল ওয়াল্ডের উদ্দেশ্য। আসরের শেষ দিন ১১ ডিসেম্বর অন্যতম আকর্ষণ হিসেবে ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ বিষয়ে একটি বিশেষ সেমিনার হবে। এতে উপস্থিত থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য এবং অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ।

পলক আরও বলেন, এবারের আয়োজনে দেশ বিদেশ থেকে ১ মিলিয়নের অধিক দর্শনার্থী ও অংশগ্রহণকারী ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম পরিদর্শন করবে বলে আমরা আশা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

৯-১১ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ডের ৭ম আসর

আপডেট সময় ০১:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০