ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশে ডেঙ্গু সংক্রমণের হার বাড়ছে। কয়েক মাসের তুলনায় চলতি নভেম্বর মাসে এই হার বেড়েছে। রাজধানীসহ সারা দেশের হাসপাতালে নভেম্বর মাসের ২৮ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫০৭ জন রোগী, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বাস্থ্য তথ্য ইউনিটের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ২৬ জন ও ঢাকার বাইরের হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে রোগী ভর্তি হয়েছেন ৩ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৮ জন। যার মধ্যে ঢাকায় ৭২ জন ও ঢাকার বাইরে ১৬ জন। এ নিয়ে চলতি মৌসুমে ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট এক হাজার ১৩৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। যার মধ্যে এক হাজার ৪০ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। এই সময়ে ডেঙ্গু সন্দেহে ৬ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে। তবে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআর ৪টি মৃত্যু পর্যালোচনা করে ৩টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

ডেঙ্গু আক্রান্তের মাসিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে আক্রান্ত হন ১৯৯ জন, ফেব্রুয়ারিতে এই সংখ্যা কমে ৪৫ জনে নামে। পরবর্তীতে মার্চে ২৭, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০, জুনে ২০, জুলাইয়ে ২৩, আগস্টে ৬৮, সেপ্টেম্বরে ৪৭ জন আক্রান্ত হয়। গত অক্টোবরে আবারও রোগীর সংখ্যা বেড়ে ১৬৩ পৌঁছে। নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত আক্রান্ত হন ৫০৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

আপডেট সময় ১০:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০