ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় অভিমান করে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিক আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুর ৩টায় নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত মো. কাসেম (২৭) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামের তরিক আলী বেপারী বাড়ির মৃত দাইয়া মিয়ার ছেলে।

জানা যায়, সোনাইমুড়ী পৌরসভার এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিলো কাসেমের। গত এক মাস আগে কাসেম তার মাকে দিয়ে প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তার এ প্রস্তাব প্রত্যাখান করে প্রেমিকার পরিবার। এর জেরে শনিবার দুপুর ১২টার দিকে অভিমান করে ওই তরুণীর বাড়ির সামনে একটি পরিত্যক্ত বাড়ির আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

নিহতের ভাই জানায়, তার ভাইয়ের সাথে ওই তরুনীর ৪-৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সে এর আগে ৩-৪ বছর বিদেশে ছিল। বর্তমানে সে পেশায় একজন সিএনজি চালক। বিদেশ থেকে আসার পর সিএনজি চালিয়ে ওই তরুনীর পিছনে অনেক টাকা খরচ করে।

তবে ওই তরুণীর মা জিন্নাতুন নেছা জানান, তার মেয়ের সাথে কাসেমের কোন প্রেমের সম্পর্ক ছিল না। তবে কাসেমের পরিবার বিয়ের প্রস্তাব পাঠালে তার শিক্ষাগত যোগ্যতা না থাকায় আমরা প্রস্তাব প্রত্যাখ্যান করি।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ওই যুবক আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের আত্মহত্যা

আপডেট সময় ০৭:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০