ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই নেতাকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সালিশি বৈঠকে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেতকা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম (৫৫) এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি মো. আলি খান (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতকা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রাম্য সালিশে হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে শাহ আলম নিহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় মো. আলী খানকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান তিনি।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় নিহত শাহ আলমের স্ত্রী রাশেদা বেগম টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭