ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেমরায় ট্রলি ব্যাগে চালকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ডেমরায় ট্রলি ব্যাগ থেকে মো. হারুন-অর রশিদ (৪৫) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাঁশেরপুল ডিএনডি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃতের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তার পরনে ছিল কালো প্যান্ট ও লাল সাদা কালো চেক গেঞ্জি।

হারুন-অর রশিদ ঝালকাঠির নলছিটি থানার মাদারগুনা গ্রামের মৃত সইজউদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ ঢাকার শ্যামপুর জুরাইন খন্দকার রোড এলাকায় বসবাস করতেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার এসআই নাজমুল বলেন, বুধবার রাতে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্টে এ হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যে কোনো সময় খুনিরা ট্রলি ব্যাগের ভেতরে ভরে মৃতের মরদেহ ডিএনডি খালে ফেলে গেছে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেমরায় ট্রলি ব্যাগে চালকের লাশ

আপডেট সময় ০৪:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০