ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিস্ফোরণের ৪৬ বছর পর অভিযুক্ত গ্রেফতার!

আকাশ নিউজ ডেস্ক:  

উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহামে একটি বিস্ফোরণ হয়েছিল ৪৬ বছর আগে, ১৯৭৪ সালে।

উত্তর আয়ারল্যান্ডের পুলিশ ও সন্ত্রাসবিরোধী শাখার কর্মকর্তারা সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশটির বেলফাস্ট নগরী থেকে ৬৫ বছর বয়সীকে গ্রেফতার করেছে। এএফপি।

কোনো অপরাধের ক্ষেত্রে তদন্ত করে অভিযুক্তকে ধরতে কয়েকদিন বা কয়েক মাস, নিদেনপক্ষে কয়েক বছর হয়তো লাগতে পারে। কিন্তু তাই বলে সাড়ে চার দশকের বেশি সময় লাগবে এমনটা অনেকেই ভাবেননি।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে ওই ব্যক্তিকে ধরা হয়েছে। তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। বার্মিংহামের ঘটনার জন্য তিনিই দায়ী। উত্তর আয়ারল্যান্ডের একটি থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বার্মিংহামের ওই ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হন। আহত হয়েছিলেন ১৮২ জন। আইরিশ জাতীয়তাবাদীরা তখন উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত ছিলেন। প্রাণঘাতী ওই বিস্ফোরণ ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনাগুলোর মধ্যে একটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগ্‌দানের গুঞ্জনে পাকিস্তানি গায়ক আসিম আজহার

বিস্ফোরণের ৪৬ বছর পর অভিযুক্ত গ্রেফতার!

আপডেট সময় ১০:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০