ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউএস ওপেনের নতুন রানী স্টেফানস

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইউএস ওপেন যে নতুন রানী পেতে যাচ্ছে সেটি আগেই নিশ্চিত ছিল। শনিবার রাতে ফ্ল্যাশিং মিডোয় অল-আমেরিকান ফাইনালে মুখোমুখি হন স্লোয়ানি স্টেফানস ও ম্যাডিসন কিস। দুই বন্ধুর লড়াইয়ে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও লক্ষ্য যায়নি যায়নি। সহজেই কিসকে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেন স্টেফানস।

র‌্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর তারকা স্টেফানস ১৫ নম্বর র‌্যাঙ্কিংধারী কিসকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জেতেন। দুজনেরই এটা প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল ছিল।

ইউএস ওপেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে দারুণ এক রেকর্ড গড়লেন স্টেফানস। উন্মুক্ত যুগে মাত্র পঞ্চম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লামের শিরোপা জিতলেন এই আমেরিকান তারকা।

স্টেফানস ও কিস দুজনই ছোটবেলার বন্ধু। স্টেফানসের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর দুজন দুজনকে জড়িয়ে ধরেন। ফাইনালে দুর্দান্ত জয়ের পর দর্শকসারিতে থাকা মা’কে আলিঙ্গন করেন ইউএস ওপেনের নতুন রানী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএস ওপেনের নতুন রানী স্টেফানস

আপডেট সময় ০১:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭