ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় লণ্ডভণ্ড বিশ্ব, ভ্যাকসিনের দাম জানালো রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের দাম জানালো রাশিয়া। দেশটির তৈরি স্পুটনিক-৫ ভ্যাকসিনটি আন্তর্জাতিক বাজারে ২০ ডলারের কমে পাওয়া যাবে। এছাড়াও এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯৫ শতাংশ কার্যকরী ভূমিকা পালন করবে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

জানা গেছে, রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই স্পুটনিক-৫ ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা।

এই বিষয়ে ‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের’ টুইটার পেজ থেকে একটি টুইট বার্তায় দাবি করে বলা হয়েছে যে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যেই দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাক্সিনের প্রতি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) স্পুটনিক-৫ ভ্যাকসিনটির বিকাশে সহায়তার পাশাপাশি এর বিপণন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় লণ্ডভণ্ড বিশ্ব, ভ্যাকসিনের দাম জানালো রাশিয়া

আপডেট সময় ০১:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০