ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

আনিসুল হকের শারীরিক অবস্থা উন্নতির পথে

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক চোখ খুলেছেন। তার স্ত্রী রুবানা হক বলেন, আনিসুল হকের কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে ফেলা হয়েছে। তিনি নিজে শ্বাস নিচ্ছেন। তার রক্তচাপ স্বাভাবিক আছে। তিনি চোখ খুলছেন, পলক ফেলছেন, ডাক্তারের দিকে তাকাচ্ছেন। দীর্ঘ সময় ধরে পাওয়া চেতনানাশক ঔষধের প্রভাব হালকা হয়ে আসছে। ডাক্তাররা আশা করছেন তিনি ধীরে ধীরে উন্নতি করবেন।

পাশাপাশি তিনি দেশবাসীর কাছে মেয়র আনিসুল হকের সুস্থতা ও তার পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন।

আনিসুল হক গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এরপর থেকে স্বাভাবিকভাবে ঘুম থেকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন তাঁরা।

এদিকে শনিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র আনিসুল হক মারা গেছেন বলে গুজব ছড়ানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ফেসবুকে স্ট্যাটাস দেন আব্দুর নূর তুষার। তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে থামেন! আমি, রুবানা হক, আনিস ভাইয়ের ছেলে মেয়েরা সবাই পালাক্রমে তাকে প্রতিদিন হাসপাতালে দেখতে যাই! এক মিনিট আগে আমি রুবানা হকের সাথে কথা বলেছি! তিনি তাকে হাসপাতালে দেখে ডাক্তারদের সাথে কথা বলে এসেছেন।’

এর আগে লন্ডনে অবস্থানরত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হক জানিয়েছেন, ‘বাবার (আনিসুল হক) শারিরীক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। কোনো ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেয়ারও আহ্বান জানিয়েছেন নাভিদুল।

এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার বলেন, আমাকেও ফেসবুকে অনেকেই গুজবের কথা বলেছেন। তবে লন্ডনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, মেয়র আনিসুল হক এখন আগের চেয়ে একটু ভালো আছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

আনিসুল হকের শারীরিক অবস্থা উন্নতির পথে

আপডেট সময় ১১:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭