ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিয়ে বাড়িতে চাঁদা দাবি, হিজড়াদের গণপিটুনি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মহানগরীতে কয়েকজন হিজড়াকে গণপিটুনি দেয়া হয়েছে। বিয়ে বাড়িতে গিয়ে চাঁদা দাবি এবং অশালীন আচরণ করায় ক্ষিপ্ত এলাকাবাসী তাদের পিটুনি দেয়। শনিবার সকাল ১০টার দিকে নগরীর দড়িখরবোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দড়িখরবোনা এলাকায় একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। শনিবার সকালে ৫ থেকে ৬ জনের একটি হিজড়ার দল সেখানে যায় ও ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ওই বাড়ির মালিক এতো টাকা দিতে অস্বীকৃতি জানান। দীর্ঘ বাক-বিতন্ডার পরে বাড়ির মালিক তাদের খুশি করতে এক হাজার টাকা দিতে চাইলেও হিজড়ারা রাজি হন নি। তারা ওই ১০ হাজার টাকাই দাবি করেন। বাড়ির মালিক আবার দিতে অস্বীকৃতি জানালে হিজড়ারা অশালীন আচরণ শুরু করে। হিজড়াদের অকথ্য ভাষার কারণে আশেপাশের বাড়ির লোকজনও ক্ষিপ্ত হয়ে উঠে।

এরই এক পর্যায়ে বিয়ে বাড়ির সদস্যরা ক্ষিপ্ত হয়ে হিজড়াদের ধাওয়া দেয়। এসময় আশেপাশের লোকজন ছুটে গিয়ে হিজড়াদের গণপিটুনি দেয়। এলাকাবাসীর হাতে মার খেয়ে হিজড়ারা দৌঁড়ে পালিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ে বাড়িতে চাঁদা দাবি, হিজড়াদের গণপিটুনি

আপডেট সময় ০৫:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭