ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ফাইজারের টিকা নিরাপদ, যথেষ্ট প্রমাণ রয়েছে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার তাদের উদ্ভাবিত কোভিড-১৯ টিকাকে যথেষ্ট নিরাপদ বলে দাবি করেছে। এই টিকা মানবদেহে ব্যবহারের পর যথেষ্ট ‍সুরক্ষা দেয়ার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। এমন দাবি করে ফাইজার টিকাটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন (এফডিএ) থেকে জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা মঙ্গলবার এ তথ্য জানান। খবর সিএনএনের।

কোভিড ১৯-এর টিকার অগ্রগতি নিয়ে গত সপ্তাহে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার জানায়, তাদের টিকা করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। ওই সময়ে তারা জানায়, তারা এফডিএর কাছে এই টিকার অনুমোদন চাওয়ার আগে যথেষ্ট সুরক্ষা তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করবে।

মঙ্গলবার নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ফাইজারের সিইও বোরলা বলেন, ‘আমি মনে করি, সুরক্ষা সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়েছে। আমাদের সুরক্ষা মাইলফলক ইতিমধ্যে অর্জন করা হয়েছে। আমরা এখন টিকা অনুমোদন চাওয়ার জন্য তা জমা দিতে প্রস্তুতি নিচ্ছি।’

যুক্তরাষ্ট্রের আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না গত সোমবার তাদের করোনা টিকার তৃতীয় ধাপের প্রাথমিক ফল প্রকাশ করেছে। তাদের দাবি, টিকা পরীক্ষার প্রাথমিক ফলে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। এটিকে অসাধারণ মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

এই দুটি টিকা নিয়ে আশাবাদী ফাউসি সিএনএনকে বলেন, আমেরিকার নাগরিকরা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে টিকা পেতে শুরু করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ফাইজারের টিকা নিরাপদ, যথেষ্ট প্রমাণ রয়েছে’

আপডেট সময় ০৫:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০