ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি: জয়

আকাশ আইসিটি ডেস্ক :  

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনাভাইরাসের কারণে আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি। ডিজিটাল বাংলাদেশ না থাকলে এটা সম্ভব হতো না। ডিজিটাল বাংলাদেশ না হলে এখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়তো।

তিনি বলেন, আমরা এখন খুব আনন্দিত যে, ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজস্ব পরিকল্পনায় করেছি। এজন্য বাইরের কারও সহযোগিতা নিতে হয়নি। বাইরের কেউ আমাদের করে দেয়নি।

মঙ্গলবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ -এর ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয় বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি। এটাকে ১০ বছর ধরে বাস্তবায়ন করি। এটাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছে, টিটকারি করেছে যে, ডিজিটাল বাংলাদেশ কী? সেটার লাভ আমরা আজকে পাচ্ছি। এই বছরে পাচ্ছি।

তিনি বলেন, কোভিড ১৯ হোক, যাইহোক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা দেশের কাজ চালিয়ে যাব। ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা বাঙালি, আমরা নিজেরাই বাস্তবায়ন করেছি। এটা কিন্তু কোনো বিদেশি কনসালটেন্ট কোম্পানি থেকে এসে, বিশ্বব্যাংক থেকে বাস্তবায়ন করেনি। এটা সম্পূর্ণ পরিকল্পনা, সম্পূর্ণ প্ল্যানিং, সম্পূর্ণ এমপ্লিমেনটেশন আমাদের নিজস্ব।

আমাদের চিন্তাধারায় করা, আমাদের নিজস্ব বাস্তবায়ন। আমরাই করেছি। আমরাই পারি। আমরাই করব।

প্রধানমন্ত্রী পুত্র জয় বলেন, করোনাভাইরাসের কারণে মার্চ থেকে আমি দেশে আসতে পারছি না। এখন আমরা ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করেছেন। আমাদের রাষ্ট্রের তিনটি প্রিন্সিপাল (মূলনীতি) সবাইকে ধরে রাখতে হবে। এখানে হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান, নাস্তিক সবার অধিকার আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি: জয়

আপডেট সময় ১১:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০