ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘শুধু মাস্ক পরলেই ৮০ শতাংশ করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব’

আকাশ জাতীয় ডেস্ক:  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক ডিন ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, করোণা সংক্রমণ রোধে দেশের জনগণকে সচেতন হতে হবে। শুধুমাত্র মাস্ক পরলেই ৮০ শতাংশ করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব।

হাত ধোয়ার ব্যবস্থা চালু রাখতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই তিনটি কাজ করলেই করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। তিনটি কাজ টিকার বিকল্প হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে কোভিড-১৯ মোকাবিলা এবং রোগ নির্ণয় মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘নো মাস্ক, নো সার্ভিস’ এ কথা মুখে মুখে না রেখে বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়ন করতে জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকদের এগিয়ে আসতে হবে। বিশ্বের কোথাও কোথাও করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ শুরু হয়েছে। বিভিন্ন দেশে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও লকডাউনও দিয়েছে। শীতকালে আমাদের দেশেও সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এটা আমরা আশঙ্কা করছি। ‘

করোনা রোগীদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক হাসপাতাল করোনার চিকিৎসা বন্ধ করে দিয়েছে। এর কারণও আছে। রোগী কম থাকায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অবকাঠামো আছে। যে কোনো সময় সংক্রমণ বৃদ্ধি পেলে এ সকল হাসপাতাল পুনরায় চালু করতে অনুরোধ করা হয়েছে। এ সকল হাসপাতাল ২৪ ঘণ্টার মধ্যে চালু করা যাবে বলে তারা জানিয়েছেন। ‘

তিনি বলেন, ‘চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত আছেন। আমরা রোগীদের সমাল দিতে পারব। বিশ্বের কোথাও করোনার ওষুধ কিংবা টিকা আবিষ্কার করতে পারেনি। তবে আমাদের চিকিৎসকরা ওষুধ দিচ্ছেন। সুস্থও হচ্ছেন অনেকে। টিকা কবে আসবে সেজন্য বসে থাকলে চলবে না। দেশের জনগণকে সচেতন হতে হবে। ‘

বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএম এর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘শুধু মাস্ক পরলেই ৮০ শতাংশ করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব’

আপডেট সময় ০৭:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০