ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রণোদনা প্যাকেজ, ঋণ বিতরণে রাকাবের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে ঋণ বিতরণে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ৩৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করেছে। পূর্ব নির্ধারিত সময় ৩১ অক্টোবরের মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রাকাব কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত সিএমএসএমই খাতে ঋণ বিতরণ করা হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত মাসভিত্তিক পারফরমেন্স মূল্যায়ন সভায় ব্যাংকের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল এবং ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান খান এই সাফল্যে মাঠ পর্যায়ে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন। এ দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আশাপ্রকাশ করেন, সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রেখে তারা অন্যান্য সব খাতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, ইতিপূর্বে রাকাব নির্ধারিত সময়ের পূর্বেই কৃষি খাতে চলতি মূলধন ঋণ বিতরণে ৩১৯ কোটি টাকা প্রাথমিক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করে। এই খাতে প্রাথমিক লক্ষ্যমাত্রা অর্জনের পরেও ব্যাপক চাহিদা থাকায় এবং ঋণ বিতরণে স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতার কারণে বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে আরও ৯৭ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়।

ইতোমধ্যে অতিরিক্ত বরাদ্দের মধ্যে থেকে প্রায় ১৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। ডিসেম্বর ২০২০ এর আগেই এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা সম্ভব হবে। শস্য ও ফসলে শতকরা ৪ ভাগ সুদ হারে কৃষি ঋণ খাতে ২৪৪ কোটি টাকা বিতরণসহ প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের অন্যান্য খাতগুলোতেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে রাকাব।

শুধু ঋণ বিতরণ নয়, ঋণ আদায়েও রাকাব উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে। এ পর্যন্ত প্রায় ৭৫১ কোটি টাকা ঋণ আদায় করেছে, যার মধ্যে শ্রেণীকৃত ঋণ আছে ৮৫ কোটি টাকা। এছাড়াও বর্তমানে অনলাইন ব্যাংকিং (সিবিএস) চালু হওয়ায় ব্যাংকিং সেবার মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা এসেছে। রাকাব বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগে ৩৮৩টি শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রণোদনা প্যাকেজ, ঋণ বিতরণে রাকাবের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন

আপডেট সময় ০৫:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০