ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউএস ওপেনের ফাইনালে নাদাল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

শুক্রবার রাতে ফ্লাশিং মেডোয় অনুষ্ঠিত সেমিফাইনালে হুয়ান মার্টিন দেল পোর্তোকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। প্রথম সেটে হেরে গেলেও পরের তিন সেট টানা জিতে ফাইনাল নিশ্চিত করেন তিনি।

সম্ভাবনা ছিল রজার ফেদেরারের সঙ্গেই হয়তো সেমিফাইনালে মুখোমুখি হবেন রাফায়েল নাদাল। কিন্তু সেমির আগেই ছিটকে গিয়েছিলেন সুইস তারকা ফেদেরার। যে কারণে আরও একবার গ্র্যান্ড স্লাম লড়াইয়ে মুখোমুখি হলেন না টেনিসের এই কিংবদন্তি জুটি। ফেদেরার বিদায় নিলেও নাদাল ঠিকই পৌছে গেলেন ইউএস ওপেনের ফাইনালে।

তৃতীয় ইউএস ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে রোববার আবারও ফ্লাশিং মেডোয় নামবেন এই স্প্যানিশ তারকা। সে সঙ্গে লড়াই হবে নিজের ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ড স্লাম জয়েরও।

ফাইনালে নাদাল মুখোমুখি হবেন ২৮তম বাছাই, দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনের। সেমিফাইনালে ১২তম বাছাই পাবলো ক্যারেনো বুস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারেরমত কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন অ্যান্ডারসন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউএস ওপেনের ফাইনালে নাদাল

আপডেট সময় ০২:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭