ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুশফিক কথা শোনেননি: পাপন

অাকাশ স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রাম টেস্ট হারার পর চব্বিশ ঘণ্টা না যেতেই কাঠগড়ায় মুশফিকুর রহিম। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অভিযোগের আঙুল তুললেন অধিনায়কের দিকে।

পাপন সাফ বললেন, ‘চট্টগ্রাম টেস্টে চারে ব্যাট করতে বলা হয়েছিল মুশফিকুরকে। ও কথা শোনেনি। ও নিজের সিদ্ধান্তে সব করেছে।’

শুক্রবার কোনো রাখঢাক না করে বোর্ড প্রধান বলেন, ‘মুশফিক কিপিং চালিয়ে যাবে কিনা, তার কাছে জানতে চেয়েছিলাম। চারে সে ব্যাট করবে কিনা, সেটাও জিজ্ঞেস করেছি ওকে। আগেরদিনও বলেছিলাম, চারে ব্যাট করুক। ও করেনি।’

এদিন নিজের বাসায় সাংবাদিকদের বিসিবি সভাপতি জানান, টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরেছে।

তিনি বলেন, ‘আমি অত বড় বিশেষজ্ঞ নই। তবুও যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলব, চট্টগ্রামে আমাদের হারার প্রথম কারণ ব্যাটিং। টপঅর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে চট্টগ্রাম টেস্টে তামিম-সাকিবের মতো ব্যাটসম্যানরাও রান পায়নি, এটা একটা কারণ। আর টপঅর্ডার দুই ইনিংসেই পুরোপুরি ব্যর্থ। এটাই আমাদের পিছিয়ে দিয়েছে।’

ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বাজে ফিল্ডিংকেও দায়ী করেন বিসিবি প্রধান।

তার মতে, ‘ব্যাটিং ব্যর্থতা ছাড়াও আমাদের পরাজয়ের অন্যতম কারণ মিসফিল্ডিং। আমাদের ফিন্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। বড় দলগুলোর সঙ্গে বেশি সুযোগ পাওয়া যায় না। সহজ সুযোগ মিস করলে পিছিয়ে যেতে হয়। আমাদের ফিল্ডাররা সহজ ক্যাচ মিস করে, কঠিন ক্যাচ ধরে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুশফিক কথা শোনেননি: পাপন

আপডেট সময় ০২:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭