ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মানুষ ক্লান্ত হলেও করোনার ক্লান্তি নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়েসাস আধানম বলেছেন, করোনা মহামারি নিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তবে এরপরও সতর্ক থাকতে হবে। মঙ্গলবার প্যারিস পিস ফোরামে তিনি এ কথা বলেছেন।

আধানম বলেছেন, ‘আমরা হয়তো কোভিড-১৯ নিয়ে ক্লান্ত। তবে এটি আমাদের নিয়ে ক্লান্ত নয়। ইউরোপীয় দেশগুলো লড়াই করছে। কিন্তু ভাইরাসে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি কিংবা এটি মোকাবিলায় খুব বেশি পদক্ষেপও নেওয়া যায়নি।’

উল্লেখ্য, করোনার চিকিৎসায় নিশ্চিত ওষুধ কিংবা ভাইরাসটি প্রতিরোধে পরীক্ষিত কোনো টিকা এখনও বাজারে আসেনি। তবে সর্বশেষ যুক্তরাষ্ট্রের ফাইজার তাদের ট্রায়ালে থাকা টিকাকে ৯০ শতাংশ এবং রাশিয়ার গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের টিকা ৯২ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকে টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

মানুষ ক্লান্ত হলেও করোনার ক্লান্তি নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০১:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০