ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

প্রিয় খাবারের নাম শুনে উঠে বসলো কোমায় আচ্ছন্ন থাকা রোগী!

আকাশ নিউজ ডেস্ক: 

ভাইয়ের মুখে প্রিয় খাবারের নাম শুনে উঠে বসল কোমায় আচ্ছন্ন থাকা রোগী। এমনটাই ঘটেছে তাইওয়ানে। প্রিয় চিকেন ফিলেটের নাম শুনে জ্ঞান ফিরল ৬২ দিন ধরে কোমায় থাকা এক ১৮ বছর বয়সি যুবকের। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই খবরটি।

সম্প্রতি একটি স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হন চিউ নামে ১৮ বছর বয়সি ওই যুবক। শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। কিডনি, লিভারসহ একাধিক জায়গায় গুরুতর চোট ছিল। এরপর তাকে ভর্তি করা হয় সিনচু কাউন্টির একটি হাসপাতালে। সেখানেই একাধিক অস্ত্রোপচার করা হয় তার। সবকিছু ঠিক হলেও কোমায় চলে যান চিউ।

এরপর ৬২ দিন ধরে কোমাতেই ছিলেন তিনি। মাঝে আরও ছ’‌টি গুরুত্বপূর্ণ অপারেশন করা হয়। কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছিল না। এর মধ্যেই একদিন চিউয়ের ভাই মজা করেই তার সামনে বলে, ‘‌আমি তোমার প্রিয় চিকেন ফিলেট খেতে যাচ্ছি।’‌এরপরই কার্যত জ্ঞান ফিরে আসতে থাকে চিউয়ের।

স্বাভাবিক হতে থাকে হৃদস্পন্দন। চিউয়ের পছন্দের খাবারের নামটাই কাজ করতে থাকে ম্যাজিকের মতো। চিকিৎসকরাও অবাক হয়ে যান। বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন চিউ। পরে হাসপাতালে ফিরে এসে ধন্যবাদ জানিয়ে সেখানকার কর্মী ও চিকিৎসকদের কেকও খাইয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

প্রিয় খাবারের নাম শুনে উঠে বসলো কোমায় আচ্ছন্ন থাকা রোগী!

আপডেট সময় ১০:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০