ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুগল পে’র বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

গুগল পের বিরুদ্ধে বড়সড় অভিযোগ উঠল। টেক জায়ান্ট গুগলের এই পেমেন্ট অ্যাপ্লিকেশনটির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)। অভিযোগ, অন্যায়ভাবে নিজেদের প্রভাবশালী অবস্থানের সুযোগ নিয়ে গুগল কার্যত গা-জোয়ারি করে টেক্কা দিতে চাইছে প্রতিযোগিতায় থাকা অন্য পেমেন্ট অ্যাপগুলোকে।

প্লে স্টোর ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে গুগল পে -কে সুবিধা পাইয়ে দিচ্ছে গুগল। সিসিআই-এর তরফে গুগল পে-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ৩৯ পাতার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কম্পিটিশন অ্যাক্টের চতুর্থ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে অভিযোগগুলো। ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্লে স্টোর পেইড অ্যাপস ও আইএপিএস-এর ক্ষেত্রে ৩০ শতাংশ চার্জের বিষয়টিকে বাধ্যতামূলক করায় নিজেদের পছন্দমতো প্রসেসিং সিস্টেম বাছতে পারছেন না অ্যাপ ডেভেলপাররা।

এদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে গুগল। তাদের পরিষ্কার জবাব, গুগল পে অ্যাপকে প্লে স্টোরের সার্চ র‌্যাঙ্কিংয়ে কোনও অন্যায় সুবিধা পাইয়ে দেওয়া হয় না। এই সমস্ত অভিযোগগুলো একেবারেই ভুল। তাদের যুক্তি, প্লে স্টোরের র‌্যাঙ্কিং অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। ইউজাররা যাতে তাদের সার্চ অনুযায়ী সবচেয়ে প্রাসঙ্গিক অ্যাপগুলিই পায় সেটাই গুগলের লক্ষ্য থাকে। ফলে গুগল পে আলাদা করে সুবিধা পায় না।

এদিকে গুগল পে-সহ অন্যান্য পেমেন্ট অ্যাপগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে সদ্য বাজারে এসে গিয়েছে ফেসবুকের পেমেন্ট অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ পে’। ফেসবুকের সিইও, মার্ক জুকারবার্গ জানিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর সময় কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। এই নয়া পেমেন্ট অ্যাপটি গুগল পে ও বাকি জনপ্রিয় পেমেন্ট অ্যাপগুলিকে প্রতিযোগিতায় ফেলে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুগল পে’র বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ

আপডেট সময় ০৯:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০