ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

সাঈদ খোকনের আমলের দুর্নীতি খতিয়ে দেখা হবে : মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক:   

ফুটওভার ব্রিজসহ আগের মেয়রের (সাঈদ খোকন) আমলের অপ্রয়োজনীয় প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সম্ভব্যতা যাচাই ছাড়া গ্রহণ করা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিগত সময়ের প্রকল্পগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার নির্মাণাধীন ৬টি ফুটওভার ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, বিগত সময়ে যত্রতত্র যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলো সঠিকভাবে সম্ভাব্যতা যাচাইও করা হয়নি, তার বাস্তবায়নও সঠিকভাবে হয় না। এগুলোতে কোনো দুর্নীতি আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

অন্যান্য জেলার বাস রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না এমন মন্তব্য করে ডিএসসিসি মেয়র বলেন, যানজট নিরসনে রাস্তা থেকে ধীরগতির যান তুলে দেয়া হবে। এসব যানবাহন আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসছি। বিগত ৩৪ বছর ধরে এসব যানবাহন নিবন্ধনের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

সাঈদ খোকনের আমলের দুর্নীতি খতিয়ে দেখা হবে : মেয়র তাপস

আপডেট সময় ০৪:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০