ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিইউতে জাদুশিল্পী জুয়েল আইচ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জাদুশিল্পী জুয়েল আইচ। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে রাখা হয়েছে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এই জাদুশিল্পীর স্ত্রী বিপাশা আইচ বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়েল আইচের জ্বর, কাশি রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেন দেওয়া হচ্ছে। কোনো কিছুর স্বাদ-গন্ধ পাচ্ছেন না। খাবারে একরকম অনীহা কাজ করছে। করোনা ছাড়াও জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

এর আগে গত ৪ নভেম্বর থেকে জুয়েল আইচ জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান, পাশাপাশি বুকের সিটি স্ক্যান করান। পরে পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তার করোনা পজিটিভ। তার ফুসফুসও সংক্রমিত হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিপাশা আইচ আরও জানান, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই হাসপাতালে নেওয়া হয়। কিন্তু প্রথমে যে হাসপাতালের নিয়ে যায় ওখানে চিকিৎসাসেবায় ভালো ছিল না তাই আমরা পরে জুয়েলকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইসিইউতে জাদুশিল্পী জুয়েল আইচ

আপডেট সময় ১১:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০