ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ

চীনের করোনা টিকার পরীক্ষা স্থগিত ব্রাজিলে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ব্রাজিলে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সোমবার এ কথা জানিয়েছে। খবর বিবিসির।

একজন টিকা গ্রহণকারীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার পর ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সিনোভেক বায়োটেকের করোনাভ্যাক টিকা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থা আনভিসা এক বিবৃতিতে বলেছে, গত ২৯ অক্টোবর টিকার মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তারা এর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

এতে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি। তবে সংস্থাটি ঘটনার জোর তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য, সিনোভেক, ফাইজার ও অক্সফোর্ডেও টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। এই তিনটি টিকারই পরীক্ষা ব্রাজিলে চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র ফাইজার টিকার তৃতীয় ধাপের ট্রায়ালে ৯০ শতাংশ সফলতার দাবি করেছে। চীনের সিনোভেটের এই টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষা ব্রাজিল ছাড়াও কয়েকটি দেশে হচ্ছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে। এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬৩ হাজার লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৫৬ লাখ লোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

চীনের করোনা টিকার পরীক্ষা স্থগিত ব্রাজিলে

আপডেট সময় ০৪:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০