ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা দম্পতির বাসায় মিললো কোটি টাকা-ইয়াবা

আকাশ জাতীয় ডেস্ক:  

নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তাদের কাছ থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটক দুইজন হলো- মো. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮)। তারা চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

এই বাসায় বসে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বাসা থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মো. মাহমুদুল হাসান মামুন।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে যেসব টাকা উদ্ধার করা হয়েছে তা মাদক বিক্রির টাকা বলে তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারা কৌশলে চান্দগাঁও আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা দম্পতির বাসায় মিললো কোটি টাকা-ইয়াবা

আপডেট সময় ০১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০