ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রেমের গুঞ্জনকে গুজব বললেন দিঘী

আকাশ বিনোদন ডেস্ক : 

সদ্যই নায়িকা হিসেবে ঢালিউডে নতুন যাত্রা শুরু করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। একসঙ্গে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে কেবল একটি ছবির শুটিং শেষ। অন্যান্য কাজ শেষ করে সেটি মুক্তি পেতে ঢের দেরি। তার আগেই শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া দীঘিকে ঘিরে প্রেমের গুঞ্জন!

তবে এমন গুঞ্জনকে মোটেই পাত্তা দিচ্ছেন না ইন্ডাস্ট্রির এই নতুন নায়িকা। বরং গোটা ঘটনাকেই তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। উল্টো গণমাধ্যমকর্মীদের এটাও জানিয়েছেন, প্রেম বিষয়ক এই ধরনের গুজবের বিষয়ে তাকে যেন আগে জানানো হয়।

দীঘির বক্তব্য, ‘নায়িকাদের প্রেমের গুঞ্জন ওঠাই স্বাভাবিক। কিন্তু সবেমাত্র ছবিতে অভিনয় শুরু করেছি। সেপ্টেম্বরে শুটিং শুরু করেছি, সব মিলিয়ে দুই মাস হলো নায়িকা হলাম। প্রেমের গুঞ্জনটা আসতে তো বছরখানেক লেগে যায়। এরই মধ্যে এমন গুঞ্জন শুনতে হচ্ছে!’

অভিনেত্রী বলেন, ‘ভেবেছিলাম, এসব গুজব উঠতে অন্তত এক বছর লাগবে। অবশ্য এসব গুজবে আমি কান দিই না। যখন প্রেম হবে, তখন এমনিই সবাই জানবে।’ তবে প্রেমের গুঞ্জন এখনো তার কানে যায়নি বলে জানান এক সময়ের সুপরিচিত শিশুশিল্পী।

দেশের বিখ্যাত পরিচালক কাজী হায়াতের ‘কাবুলীওয়ালা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছিল দীঘির। প্রথম ছবিতেই সেরা শিশুশিল্পী ক্যাটাগরিতে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরবর্তীতে একই বিভাগে একই পুরস্কার তিনি আরও দুইবার জিতেছেন।

তারকা বাবা-মা সুব্রত ও দোয়েল দম্পতির একমাত্র সন্তান দীঘি তার কেরিয়ারে শিশুশিল্পী হিসেবে ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ২০১২ সালে মনতাজুর রহমান আকবরের ‘ছোট্ট সংসার’ ছবিতে শেষবার তাকে এই চরিত্রে দেখা গিয়েছিল। দীর্ঘ আট বছর পর দীঘি ফিরলেন নায়িকা হয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমের গুঞ্জনকে গুজব বললেন দিঘী

আপডেট সময় ১০:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০