ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণের নতুন ১৮ ওয়ার্ডে হবে স্বাস্থ্যকেন্দ্র: মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।

রবিবার সকালে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির নবগঠিত ৫ অঞ্চলের ১৮টি ওয়ার্ডসহ পুরনো ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়াও পুরনো ওয়ার্ডগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে আমরা একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছি। এসব উদ্যোগের মাধ্যমে আমরা এ নগরের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।

এছাড়া ডিএসসিসি এলাকায় শতভাগ শিশুকে আগামী এক বছরের মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আনা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা করপোরেশনের গুরুদায়িত্ব উল্লেখ করে শেখ তাপস বলেন, এই গুরুদায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয়, দৃঢ় সংকল্প আমাদের রয়েছে। আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমরা আজ থেকে এই কার্যক্রমের নব সূচনা শুরু করব।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের ফলে দেশ পোলিওমুক্ত হয়েছে, দেশের ৭৫ শতাংশ নানা ধরনের রোগ কমে এসেছে। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধি পেয়েছেন।

জনপ্রতিনিধিদের উদ্দেশে ডিএসসিসি মেয়র বলেন, অনেকেই হয়তো জানেন না কোথায় টিকা দেয়া হয়, এজন্য প্রতিটি নাগরিকের বাসায় আপনারা যান। তাদেরকে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে পাঠাতে উৎসাহিত করুন। যাতে আমাদের কোনো সন্তান এ কর্মসূচির বাইরে না থাকে।

অনুষ্ঠানে করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমএনসিএন্ডএইচ এর লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক, বাংলাদেশে ইউনিসেফের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মায়া ভেন্ডেনান্ট, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমিউনাইজেশন সিস্টেম স্ট্র্যানদ্যানিংয়ের মেডিকেল অফিসার ডা. বালিন্দর সিং চাওলা, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, ঢাকা জেলার সিভিল সার্জনসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরে ঊধর্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষিণের নতুন ১৮ ওয়ার্ডে হবে স্বাস্থ্যকেন্দ্র: মেয়র তাপস

আপডেট সময় ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০